তেলবাজি
তেলবাজি, আমাদের ক্লাশে এক ছেলে পড়ে,নাম মুন্না।কথা বার্তায় খুবই ধীর স্থির ও ভদ্র(!) ছেলে,তবে মেয়ে দেখলে নজর একটু এদিক সেদিক হয়ে যায় আর কি,কি আর করবে বয়সের দোষ। গল্পের আরেক চরিত্র আমাদের সবার প্রিয় চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক ডাক্তার+কবি বি.জামান স্যার(বিশাল ভুরি,এতোই বড় যে কোট পড়লে আর বোতাম লাগাতে পারেন না+মাথা ভর্তি পরচুলা )। তো স্যারের সাহিত্য প্রেম এমনই যে তিনি প্রতি বছর যেসব অখাদ্য কবিতা লিখবেন তা আবার উনি বিশাল এক অনুষ্ঠান করে সবাইকে ফ্রি চাইনিজ খাবার খাইয়ে তার প্রকাশ ঘটাবেন। (হে হে ফ্রি দিলে ছাড়ি কেমনে কন?) তো এইসব অনুষ্ঠান আয়োজনে স্যারের ডান হাত হলো আমাদের মুন্না ভাই MBBS. একদিন একটি অনুষ্ঠানের আগে স্যার মুন্নাকে ডাক দিলেন- স্যার: মুন্না,এই সিডিটা রুমে নিয়ে যাও,এখানে আমার লেখা+সুর করা একটি গান একজন শিল্পীকে দিয়ে গাইয়েছিলাম,শুনে আমাকে জানাও তো কেমন হয়েছে। মুন্না: স্যার,আমি না শুনেই বলে দিতে পারি এই গান রেডিও,টেলিভিশনে দিলে নং 1 হবে।তারপরেও আপনার কথায় রুমে গিয়ে আরও ভালো মত শুনবো। তো মুন্না স্যারকে কিঞ্চিত পাম তেল দিয়ে নিজের রিক্সা ভাড়াটা আদায় করে নিলো।(পোল...